কর্ণফুলীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে কাউকে ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২২

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কর্ণফুলী নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, ‘কর্ণফুলীর তীরে অনুমোদন না নিয়ে যেসব স্থাপনা করা হয়েছে সেগুলো অবৈধ। এসব স্থাপনা অবশ্যই উচ্ছেদ করা হবে। কিছু প্রতিষ্ঠান আবেদন করেছে। তাদেরকে জানিয়ে দিয়েছি অভিযান চলবে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’

শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী তীরে উচ্ছেদ কার্যক্রমের পূর্ব পরিস্থিতি দেখতে এসে মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘আদালতের রায় আছে, সে অনুযায়ী কর্ণফুলী নদীকে দখলমুক্ত করা হবে। কোনও প্রভাবশালী নেই, প্রভাবশালী বলতে আমি কিছু বুঝি না। সরকারের চেয়ে বড় প্রভাবশালী কেউ নেই।’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের কাছে অনেক কল এসেছে, রিকোয়েস্টও আসছে। আমরা তাদের দীর্ঘ সময় দিয়েছি। এখন আর কিছুই করার নেই। কর্ণফুলী আমাদের চট্টগ্রামের সম্পদ। যেভাবে হোক দলমত সবার ঊর্ধ্বে উঠে আমাদের এটিকে রক্ষা করতে হবে। কারণ কর্ণফুলী নদী বাঁচলেই চট্টগ্রাম বাঁচবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের