নিখোঁজের একদিন পর হাত-পা বাঁধা অবস্থায় এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫০

নোয়াখালী নিখোঁজের একদিন পর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে বাড়ির পাশ থেকে মুমূর্ষু অবস্থায় নূর মাওলা ওরফে বাদশা নামে এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাড়ির পাশের হাস্যার খালের পাশের একটি ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চর জব্বর থানায় সাধারণ ডায়েরি করছে তার পরিবার। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নূর মাওলা একই এলাকার মো. রফিক উল্যাহর ছেলে। সে এ বছর কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা দিয়েছে। আজ তার দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার কথা ছিল।
কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম জানান, শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় জনতা বাজারে নাস্তা খেয়ে বাড়ি যাওয়ার পথে দেখতে পান, মুখোশ পরা ২-৩ জন ছেলে বাদশার মাথায় বাড়ি দিচ্ছে। এসময় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে, তারা বাদশাকে নিয়ে ট্যাবলেট খাওয়ায়ে হাত-পা বেঁধে হাস্যার খালের পাশে সিম গাছের ঝোপের ভিতর ফেলে রেখে যায়। শনিবার সকাল ১০টায় স্থানীয় এক নারী সিম পাড়তে গেলে, নাকে-মুখে লালা বের হওয়া অবস্থায় তাকে খুঁজে পান। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, মুমূর্ষু অবস্থায় নূর মাওলাকে ভর্তি করা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তবে ২৪ ঘণ্টা পর না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন জানান, পরীক্ষার্থীর চাচা মো. নূরনবী নিখোঁজের ঘটনায় রবিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম