কাপ্তাইয়ে নিহত দুইজনকে নিজেদের কর্মী দাবি আ.লীগের

রাঙামাটি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৪

রাঙ্গামাটি রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়েনর কারিগর পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দুইজনকে আওয়ামী লীগের কর্মী বল দাবি করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে তাদেরকে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়।

নিহতরা হলেন- মং সুই নু মারমা (৪০)ও তার বন্ধু মো. জাহিদ হোসেন (২২)। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে তারা নিহত হন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবৈধ অস্ত্রধারী খুনি-সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও গতিশীল করার দাবিও জানান তিনি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী