স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে লাশ হলো প্রতিবেশী যুবক

কুমিল্লা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৮

কুমিল্লা কুমিল্লায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে যাওয়ায় মো. ইজাজ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর হাউজিং এস্টেটের ৩নং সেকশনের ৬৩নং বাড়িতে এই ঘটনা ঘটে। ইজাজ ওই এলাকার সেকান্দর আলীর ছেলে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সূত্র জানায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা মো. দুলাল হোসেন হাউজিং এস্টেট ৩নং সেকশন এলাকার শহীদুল হক দুলালের মেয়ে সানজিদা সুলতানা মুন্নিকে বিয়ে করেন। দুলাল মাদকাসক্ত হয়ে পড়লে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এদিকে একটি হত্যা মামলায় আসামি হয়ে স্বামী-স্ত্রী দুজনই দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন।
গত কয়েকদিন আগে মামলায় জামিন পায় ওই দম্পতি। সোমবার সন্ধ্যায় মুন্নিকে নিজ গ্রামে নিয়ে যাওয়ার জন্য আসে তার স্বামী দুলাল। মুন্নি না যেতে চাইলে এনিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এ ঘটনায় প্রতিবেশী ইজাজ তাদের ঝগড়া থামাতে যায়। এতে দুলাল ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে দুলাল স্থানীয় পুলাশসহ আরও কয়েকজনকে নিয়ে ইজাজকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ইজাজকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে ইজাজ মারা যান।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চান্দিনা কোরপাই এলাকার ওই দুলালের নামে চারটি হত্যা মামলা রয়েছে। হত্যা মামলায় দুলাল ও তার স্ত্রী দীর্ঘদিন কারাভোগ শেষে কয়েকদিন আগে বের হয়। মুন্নি কুমিল্লা মেডিক্যাল কলেজে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ইজাজের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান