সুবর্ণচরে স্কুলছাত্রী ধর্ষণ: ২ আসামি চারদিনের রিমান্ড

নোয়াখালী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৫

    রিমান্ড নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকালে তাদের ২নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনিতা গুহ এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলো সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের তৈয়বের ছেলে ইস্রাফিল আজাদ স্বপন (২৩) ও একই এলাকার চাঁন মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২২)।
চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, বিকালে আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি দুপুরে স্থানীয় ভূমিহীন বাজার জুনিয়র উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী (১৩) তার মাকে হাতিয়া যাওয়ার সময় এগিয়ে দেওয়ার জন্য ওই এলাকার বুড়ার দোকান পর্যন্ত যায়। মাকে এগিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে সিএনজি চালিত অটোরিকশার চালক স্বপন ভিকটিমকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তার গাড়িতে উঠতে বলে। ভিকটিম সিএনজিতে ওঠার পর স্বপন অটোরিকশায় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৯টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের বাঙ্গালি স্কুলের পেছনে মো. শাহজাহানের বাড়ির বাগানে নিয়ে যায়। সেখানে নিজাম নামে আরও একজন অপেক্ষা করছিল। পরে স্বপন ও নিজাম দুজন মিলে ভিকটিমকে ধর্ষণ করে। পরদিন সকালে ভিকটিম বাড়ি এসে পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে ভিকটিমের বড় ভাই নিরব ওইদিন রাতেই স্বপন ও নিজামকে আসামি করে চরজব্বর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বপন ও নিজামকে গ্রেফতার করে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ