কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বখাটের দুই বছরের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫২ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২১

কুমিল্লা কুমিল্লায় এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তুহিন নামে এক বখাটের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইমদাদুল হক তালুকদার এ দণ্ডাদেশ দেন। তুহিন জেলার সদর উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা।

নির্বাহী ম্যাজেস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, রবিবার সন্ধ্যায় ওই কলেজছাত্রী দৌলতপুর এলাকা দিয়ে বাড়িতে যাচ্ছিল। এসময় তুহিন তাকে দেখে অশালীন মন্তব্য করে। একপর্যায়ে সে ওই কলেজছাত্রীর হাত ধরে টানা হেঁচড়া শুরু করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তুহিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে রাতে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান ভ্রাম্যমাণ আদালত।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংবিধান সংশোধনে বিরোধী দল না এলে বিতর্কের সুযোগ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনে বিরোধী দল না এলে বিতর্কের সুযোগ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হালিমের জোড়া গোলে ব্রাদার্সের বড় জয়
হালিমের জোড়া গোলে ব্রাদার্সের বড় জয়
সেপ্টেম্বরে ডিএমপির সেরাদের তালিকায় যারা
সেপ্টেম্বরে ডিএমপির সেরাদের তালিকায় যারা
৩০ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করলেন ডিসি ও এসপি
৩০ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করলেন ডিসি ও এসপি
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না