সেপ্টেম্বরে ডিএমপির সেরাদের তালিকায় যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ অক্টোবর ২০২৬, ১৯:৩০ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৯:৩০

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদরদফতরে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন।

সেপ্টেম্বর মাসে ডিএমপির অপরাধ বিভাগগুলোর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা। এ তালিকায় দ্বিতীয় আদাবর থানা এবং তৃতীয় উত্তরা-পশ্চিম থানা।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন। দ্বিতীয় হয়েছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্যা।

উপপরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মিরপুর থানার এসআই তারেক রহমান, দ্বিতীয় ডেমরা থানার এসআই কাকন মিয়া এবং তৃতীয় কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার।

সহকারী উপপরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. ইমদাদুল হক। দ্বিতীয় পল্টন থানার এএসআই দুর্জয় বড়ুয়া এবং তৃতীয় যাত্রাবাড়ী থানার এএসআই মোহাম্মদ মজলিশ মিয়া।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ওই বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল হাসিব এবং দ্বিতীয় হয়েছেন এয়ারপোর্ট ট্রাফিক জোনের সার্জেন্ট মো. মারুফ রহমান ভূইয়া।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আইএ/এম/
সম্পর্কিত
চাঁদাবাজ-দখলদার-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
তিন মন্দিরে স্বর্ণালংকার চুরিতে জড়িত একই চক্র, দাবি পুলিশের
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, শীর্ষে মিরপুর
সর্বশেষ খবর
ভারতের কাছ থেকে গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেবো: নাহিদ ইসলাম
ভারতের কাছ থেকে গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেবো: নাহিদ ইসলাম
হিপনোসিস কি সত্যিই মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে?
হিপনোসিস কি সত্যিই মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে?
বাংলাদেশের জন্য কী বার্তা বিশ্বব্যাংক-আইএমএফের 
বাংলাদেশের জন্য কী বার্তা বিশ্বব্যাংক-আইএমএফের 
শাহজালালের ৮২ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজার যাত্রী
শাহজালালের ৮২ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজার যাত্রী
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না