খাগড়াছড়ির ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ৪০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৮

উপজেলা পরিষদ নির্বাচন খাগড়াছড়ির ৮ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেছে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ খাগড়াছড়িতে নির্বাচন হবে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিনে।  আগামী ২০ ফেব্রুয়ারি প্রার্থিতা যাচাই বাছাই করা হবে। রিটার্নিং অফিসার সূত্রে একথা জানা গেছে।

জেলা নির্বাচন কমিশনার জাহিদ হাসান বলেন, জমা পড়া মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। প্রার্থিতা প্রত্যাহারের পর বলা যাবে মোট প্রার্থী কতজন।

জেলা নির্বাচনি অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পানছড়ি উপজেলায় ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মানিকছড়িতে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। লক্ষ্মীছড়িতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। দীঘিনালায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মহালছড়িতে চেয়ারম্যান পদে ৬ জন,  ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রামগড়ে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মাটিরাঙায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দীপকে
‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দীপকে
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া