নোয়াখালীতে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনা

নোয়াখালী প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১৯:০৭আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:৩৪

নোয়াখালী সদরে দোয়া মাহফিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় নোয়াখালীর বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া মাহফিল ও প্রার্থনা করা হয়েছে। রবিবার (৩ মার্চ) বাদ জোহর জেলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে মুসল্লিরা ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদারসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে’

বাদ আছর ওবায়দুল কাদেরের নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এছাড়া জেলার সব মসজিদ, মন্দির ও গির্জায় তার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

রবিবার (৩ মার্চ) ভোরে অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানে এনজিও গ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর তাকে বিএসএমএমইউ’র আইসিইউতে রাখা হয়।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম