আলীকদমে ৩৫ শতক জমির পপিক্ষেত ধ্বংস

বান্দরবান প্রতিনিধি
০৬ মার্চ ২০১৯, ২৩:৩৭আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২৩:৪০

আগুন দিয়ে পোড়ানো হয় পপি গাছ বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা এলাকায় অভিযান চালিয়ে পপিক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। বুধবার (৬ মার্চ) বিকালে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর আলীকদম জোন থেকে জানানো হয়, ধান চাষের পাশাপাশি গোপনে পপি চাষ করছিল কুরুকপাতা ইউনিয়নের লাংরিন পাড়ার মৃত কনচং ম্রোর ছেলে সিয়াদুই ম্রো শীল চন্দ্র। অভিযানের খবর পেয়ে সিয়াদু ম্রো পালিয়ে যায়। এসময় সেনাবাহিনীর সদস্যরা আনুমানিক ৩৫ শতক জমির পপি গাছ উঠিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

অভিযানে নেতৃত্ব দেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর এএসএম ফখরুল ইসলাম চৌধুরী।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম