প্রতারণার বিষয়ে সাবধান করে শিক্ষাবোর্ডের চিঠি

কুমিল্লা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ১৫:৪৫আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৫:৪৫

কুমিল্লা শিক্ষাবোর্ড (ছবি সংগৃহীত) বোর্ড কর্মকর্তাদের পরিচয়ে ফোন দিয়ে ফলাফল পরিবর্তন করে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা চাওয়া প্রতারকদের বিষয়ে সাবধান করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। এ বিষয়ে সতর্ক করে বোর্ড থেকে ছয় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া বুধবার (১৩ মার্চ) বোর্ডের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার ও র‌্যাব কোম্পানি কমান্ডারকেও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর (০১৮২৮-৬২৮৫৩৬, ০১৭৫৪-৪৫২৮২৭, ০১৬১৪-৭২৩৩৮৮) ব্যবহার করে চেয়ারম্যান,পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্মকর্তা পরিচয় দিয়ে এসএসসির ফলাফল পরিবর্তন করে দেওয়ার কথা বলে বিকাশ ও বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনের প্রস্তাব দিচ্ছে। তবে বিষয়টির সঙ্গে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের কোনও সম্পর্ক নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা এবং প্রয়োজনে নিকটবর্তী থানা পুলিশের সহযোগিতা নেওয়ার অনুরোধ করা হলো।’

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম বলেন, ‘গত বছরের শেষ দিকে একবার ওই চক্রটির বিরদ্ধে থানায় জিডি করেছি। এবার কুমিল্লা পুলিশ সুপার ও র‌্যাব কোম্পানি কমান্ডারকে লিখিত জানিয়েছি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান