চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে মারধরের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

চবি প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ০৯:০৫আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৯:১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাঁদা না দেওয়ায় মুদি দোকানের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে। শনিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় শাহ আমানত হলের সামনে মা-বাবা স্টোর নামক এক মুদি দোকানে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার দোকান  কর্মচারী আব্দুর রহিম বলেন, ‘শনিবার দুপুরে দোকান খুলে বসার ১০ মিনিট পর একজন এসে মালিকের কথা জানতে চায়। মালিক নেই বলতেই দোকানদারের কাছে টাকা পাবে বলে দাবি  করে এবং টাকা দিতে বলেন। আমি দিতে অস্বীকার করলে ফোনে মালিকের সঙ্গে কথা বলেন তিনি। মালিক টাকা দিতে না করার পরও আমাকে মারধর করে সে। এসময় দোকান জ্বালিয়ে দেওয়া হুমকিও দেয়। পরে একটি কাগজে তার নাম, নম্বর লিখে দিয়ে যায়।’

এ ব্যাপারে দোকানের মালিক ও বিশ্ববিদ্যালয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘আমি দোকানে না থাকা অবস্থায় আমার দোকানের কর্মচারীকে নাজিম উদ্দিন নামে একজন মারধর করেছে। সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে দোকানে এসে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আমার দোকান ভাঙচুর এবং হত্যার হুমকি দেয়।’

তিনি আরও বলেন, ‘আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ নিবো।’

অভিযোগের বিষয়ে জানতে নাজিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। সে বিশ্ববিদ্যালয়ে ছাত্র নয়। যেহেতু সে বিশ্ববিদ্যালয়ের কেউ না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব না। এ ব্যাপারে দোকানদার আইনের আশ্রয় নিতে পারেন।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের