গোবিন্দগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে আটক ৯

গাইবান্ধা প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৭:৪৬আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৭:৪৬

গোবিন্দগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে আটক ৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে নয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা।

রবিবার (৩১ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলার সিংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিয়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পান্থপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এরমধ্যে ৬ জনকে জাল ভোট দেওয়ার চেষ্টা ও বাকী তিনজনকে ভোট কেন্দ্রে প্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, আমির হোসেন, মেহেদী হাসান, রায়হান মিয়া, মাহবুবর রহমান, রুহুল আমিন ওরফে মোনারুল, আতিকুর রহমান, শিমুল মিয়া। তবে তাৎক্ষণিকভাবে আটক দুইজনের নাম জানা জায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোট চলাকালে আটক  ব্যক্তিরা জাল ভোট দেওয়ার চেষ্টা, কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তার করছিল। এসময় কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটক  ব্যক্তিদের থানা হাজতে রাখা হয়েছে। ভোট গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান