খাগড়াছড়িতে জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ১৭:৩২আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৭:৩২

দুদক

খাগড়াছড়িতে জোরপূর্বক জেলা পরিষদের সম্পত্তি দখল ও আত্মসাৎ এবং সরকারি অর্থ ক্ষতির অভিযোগে জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা জাহেদুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় দুদক চট্টগ্রাম ২ এর উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জাহেদুল আলম জেলা পরিষদের মালিকাধীন মার্কেটের তিন তলা ভবনের আবাসিক হোটেল জোরপূর্বক দখল করে সরকারি অর্থ ক্ষতি ও আত্মসাৎ করেন। এতে সরকারি ১৯ লাখ ৮২ হাজার টাকা ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো মামলার বিষয়টি নিশ্চিত করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী