পরিবেশ দূষণের দায়ে তিন শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ এপ্রিল ২০১৯, ০৯:০৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৯:১১

চট্টগ্রাম চট্টগ্রামে মেয়াদ উত্তীর্ণ পরিবেশে ছাড়পত্র দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা ও জাহাজ কেটে পরিবেশ দূষণের দায়ে তিনটি শিপ ব্রেকিং প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (৩ এপ্রিল) শুনানি শেষে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান এ তথ্য জানিয়েছেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীতাকুণ্ডের সিকো স্টিলকে ১০ লাখ টাকা, এনআই ট্রেডার্সকে পাঁচ লাখ টাকা ও সাগরিকা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের পরিচালক মোহাম্মদ মুয়াজ্জেম হোসাইন নিয়মিত পরিদর্শন ও এনফোর্সমেন্টের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেন। প্রতিষ্ঠানগুলোতে পরিবেশ দূষণের প্রমাণ পান তিনি। পরে এসব প্রতিষ্ঠানের মালিকদের শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী