আবুধাবি থেকে আসা বিমানের টয়লেটে মিলল ২০০ সোনার বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০১৯, ১২:৪১আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১২:৫১

শাহ আমানত বিমানবন্দর

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকে ২০০ সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।

সোমবার (৮ এপ্রিল) সকালে বিজি-১২৮ ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায়। পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা সোনার বারগুলো উদ্ধার করেন।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পীযূষ কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন ১১০ গ্রাম।

পীযূষ কান্তি বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল বিজি-১২৮ ফ্লাইটে করে সোনার বার আনা হচ্ছে। পরে ফ্লাইটি সকাল ৬টা ৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছালে আমরা তাতে তল্লাশি চালাই। এ সময় বিমানের টয়লেটের একটি বক্স ভেঙে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন ক্লিনারসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান