কক্সবাজারে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ১২:৫৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৩:০০

কক্সবাজার কক্সবাজার সদর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের চার দিন ধরে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে হাসপাতালে চিকিৎসাসেবা শুরু হয়। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজারের সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা বিএমএর সহযোগিতায় ইন্টার্নি চিকিৎসকদের আন্দোলন স্থগিত করা হল। স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও বিএমএর নেতৃত্বে চিকিৎসকদের বুঝিয়ে কর্মসূচি স্থগিত করা হয়। রবিবার (৭ এপ্রিল) রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে সব ধরনের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। চিকিৎসা চলাকালীন সব স্তরের মানুষকে চিকিৎসকদের সহযোগিতার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) কক্সবাজার সদর হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনরা হামলা ও ভাঙচুর চালায়। এসময় তিন চিকিৎসক ও কয়েকজন নার্স আহত হন। এ ঘটনার পর থেকে ইন্টার্নি চিকিৎসকরা ধর্মঘটে যায়। রবিবার হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর ও তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী