সোনাইমুড়িতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ১০:৩৬আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৫:০৬

নোয়াখালী নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নে এক গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে সোনাইমুড়ি থানা পুলিশ আমিনুল ইসলাম মন্টু ও নিজাম উদ্দিন নামে দুজনকে গ্রেফতার করেছে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘বুধবার রাতে নানার বাড়িতে যাওয়ার পথে আমার মেয়েকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এমরান নামে একজন সকালে তাকে অচেতন অবস্থায় দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি নির্জন পুকুর পাড় থেকে অচেতন ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সে স্বামী পরিত্যক্তা গৃহবধূ। তার দুই সন্তান রয়েছে।

ওসি আবদুস সামাদ পিপিএম জানান, বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতেএকটি পুকুর পাড় থেকে পুলিশ ওই গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে সোনাইমুড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় এজাহারভুক্ত আমিনুল ইসলাম ও নিজাম উদ্দিন নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের