চট্টগ্রামে মাদ্রাসাছাত্র খুনের ঘটনায় পাঁচ শিক্ষক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০১৯, ১৯:৪০ আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২১:৩৬

চট্টগ্রাম চট্টগ্রামে মাদ্রাসাছাত্র খুনের ঘটনায় পাঁচ শিক্ষককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) তাদের গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত ছাত্রের বাবা শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়ের পর ওই মাদ্রাসার অধ্যক্ষসহ পাঁচজন শিক্ষককে আমরা গ্রেফতার করেছি। তাদের মধ্যে দুই জন এজহারনামীয় আসামি। আদালতের মাধ্যমে পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আমরা পাঁচ দিনের রিমান্ড চেয়েছি। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

নিহত ছাত্র হাবিবুর রহমানের বাবা আনিসুর রহমান পাঁচজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

গ্রেফতার পাঁচজন হলেন, মাদ্রাসার প্রিন্সিপাল  আবু দারদা, মো. তারেক, মো. আনাস, মো. জোবায়ের ও আবদুস সালাম। এদের মধ্যে আবু দারদা ও মো. তারেক এজাহারনামীয় আসামি। গ্রেফতার সবাই ওই মাদরাসার শিক্ষক। 

বুধবার (১০ এপ্রিল) রাত ১২টার দিকে জামিয়া আবু বকর ছিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হাবিবুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার সহপাঠীরা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। মাদ্রাসা সংলগ্ন মসজিদের চতুর্থ তলায় জানালার সঙ্গে গামছা দিয়ে তার গলায় ফাঁস লাগানো ছিল।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ