কুমিল্লায় ইউপি সদস্যসহ তিন মাদক ব্যবসায়ী কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ২২:০০আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:০৫

ইউপি সদস্য আক্তার হোসেন

কুমিল্লার মুরাদনগরে ইয়াবা ও গাঁজাসহ আটক ইউপি সদস্য আক্তার হোসেন ও তার দুই সহযোগীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। উপজেলার নেয়ামতপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো– যাত্রাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও মোচাগড়া গ্রামের সফিকুল ইসলাম ওরফে লালন মেম্বরের ছেলে আক্তার হোসেন (৩৫), কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) ও রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে নসু (২৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে একটি মোটরসাইকেলযোগে তিন আরোহী নেয়ামতপুর নামক স্থানে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। এসময় ইউপি সদস্য আক্তার হোসেনের দেহ তল্লাশি করে পকেটে থাকা ম্যানিব্যাগ থেকে ৪৬ পিস ইয়াবা ও অপর দুই জনের কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম জানান, ইয়াবা ও গাঁজাসহ ওই তিনজনকে আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী