চবিতে প্রভোস্টের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ০৩:২৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৮:১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রভোস্টের পদত্যাগ ও আবাসিক হলের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে ৮ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- খাবারের মান বৃদ্ধি, হলের বন্ধ পাঠাগার খুলে দেওয়া, হলের রুমগুলোতে আসবাবপত্র প্রদান, সাপের উপদ্রব বন্ধে ব্যবস্থা গ্রহণ, রুমের দরজা-জানালা ঠিক করা, দেয়াল ও ছাদের সিলিংয়ের পলেস্তারা খসে পড়া বন্ধের ব্যবস্থা গ্রহণ, ডাইনিং-গেস্ট রুম ও টিভি রুমে নষ্ট লাইট এবং পাখা  নতুনভাবে প্রতিস্থাপন এবং  প্রভোস্টের নিয়মিত হলে আসা। 

জানা যায়, বুধবার বিকালে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমদের পদত্যাগসহ ৮ দফা দাবিতে হলের মূল ফটকে তালা ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ট্রিবিউনকে জানান ‘এই হলের অবস্থা খুবই নাজুক। সংস্কার না করায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কষ্ট সহ্য করে যাচ্ছে। আজ (বুধবার) ছাদ থেকে একটি পলেস্তরা খসে পরে এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। তাছাড়া হলের খাবার অত্যন্ত নিম্মমানের। থাকেনা নিয়মিত পানি, রুমে নেই প্রয়োজনীয় আসবাবপত্র। তার উপর যোগ হয়েছে সাপের উপদ্রব। হল কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুফল মিলছে না। তাই বাধ্য হয়ে আন্দোলন করতে হচ্ছে।’

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘শিক্ষার্থীরা তাদের বেশ কিছু দাবি দাওয়া দিয়েছে। রবিবার  প্রভোস্ট এবং উপাচার্যের উপস্থিতিতে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে আলোচনা হবে।’

এ বিষয়ে জানতে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী