নিখোঁজের দুই দিন পর মেঘনায় পুলিশ সদস্যের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ১৬:৪১আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৭:১০

স্ত্রী-সন্তানের সাথে পুলিশ সদস্য মোশারফ হোসেন

চাঁদপুরের হাইমচরে জেলেদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ পুলিশ সদস্য মোশারফের লাশ দুই দিন পর মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় চাঁদপুর-বরিশাল সীমান্তবর্তী এলাকা হাইমচরের চরভৈরবী ইউনিয়নের বাবুরচরের এলাকার মানুষ মেঘনা নদীতে লাশ ভাসতে দেখলে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মোশারফের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার মিজিপাড়ায়।

হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম বলেন, চরভৈরবী এলাকার বাবুরচর মেঘনা নদী থেকে ১১টায় নিখোঁজ পুলিশ সদস্যের লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, হাইমচরের চরকোড়ালিয়ায় শুক্রবার রাতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে পুলিশ অভিযান চালায়। কিন্তু নদীতে পুলিশ দেখে জাটকা ধরতে থাকা জেলেরা হামলা চালায় তাদের ওপর। পুলিশ আত্মরক্ষায় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় পুলিশ সদস্য কনস্টেবল মোশারফ হোসেন নদীতে পড়ে যায়।
মোশারফের স্ত্রী শামীমা আক্তার জানান, শুক্রবার রাত সাড়ে ৭টায় অভিযানে যোগ দিতে বাসা থেকে বের হন মোশারফ। তারপর রাত ২টার দিকে বাসায় খবর দেওয়া হয় মোশারফকে পাওয়া যাচ্ছে না।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসিন আলম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও মোশারফ নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস কোস্টগার্ডসহ নদীতে উদ্ধার অভিযান চালিয়ে মোশারফকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরও আমরা অভিযান অব্যাহত রেখেছিলাম।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী