এক মাসে টেকনাফে দুই লাখ ২৬ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ১৭

টেকনাফ প্রতিনিধি
০২ মে ২০১৯, ২০:১৭আপডেট : ০২ মে ২০১৯, ২০:৪৩

ইয়াবা

‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল করতে সীমান্তে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। গেল এপ্রিল মাসে কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২ লাখ ২৬ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় জড়িত সাত রোহিঙ্গসহ ১৭ জনকে আটকসহ ১০টি মামলা করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেনান্ট মির্জা শাহেদ মাহাতাব এসব তথ্য জানান।



র‌্যাবের দাবি, মাদক নির্মূল করতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান অব্যাহত রয়েছে। এরইমধ্যে সূত্র ধরে গত মাসে টেকনাফ র‌্যাব-১৫ সদস্যরা জল-স্থলপথসহ বিভিন্ন বাড়ি ও চেকপোস্টে অভিযান চালিয়ে ২ লাখ ২৬ হাজার ৪৭০ পিস উদ্ধার করেছে। এছাড়া একটি দেশীয় অস্ত্র, ৩টি বুলেট, ৪৩ হাজার লিটার মদ, একটি বাস ও ইয়াবা বিক্রির সাড়ে ২৫ হাজার নগদ টাকা উদ্ধার করেছে। এক মাসে ১৭ পাচারকারিকে আটক করা হয়েছে। তার মধ্যে ৭ জন রোহিঙ্গা রয়েছে। এ ঘটনায় ১০টি মামলা দায়ের করা হয়েছে। আটক রোহিঙ্গারা ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে এসে টেকনাফে আশ্রয় নেয়। সর্বশেষ ২৭ এপ্রিল টেকনাফ পৌরসভার ইসলামবাদ এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবাসহ সাবেকুন নাহার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।
এ প্রসঙ্গে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব বলেন, ‘এপ্রিল মাসে ২ লাখ ২৬ হাজারের বেশি ইয়াবাসহ ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই মাদক ব্যবসায়ী। 
তিনি আরও বলেন, ‘সীমান্তে মাদক নির্মূল করতে র‌্যাব সদস্যরা জীবন বাজি রেখে অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি মাদক বন্ধ করতে রোহিঙ্গা শিবির ও সীমান্তে র‌্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী