বাবাকে হত্যাচেষ্টা, দোষী ছেলেকে পুলিশে দিলো মা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মে ২০১৯, ০৭:৫৫আপডেট : ০৫ মে ২০১৯, ০৮:০০

গ্রেফতার বাবাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে শেখ মো. ইরফান (২২) নামে এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা হিরুকা ইয়াছমিন। শনিবার (৪ মে) বাকলিয়া থানা পুলিশ ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (০৩ মে) গভীর রাতে বাকলিয়া থানার রাহাত্তারপুলে উজির আলী শাহ লেনে নিজ বাসায় ইরফান তার বাবাকে গলাকেটে হত্যার চেষ্টা করে। ইরফানের বাবার নাম শেখ মোহাম্মদ লেদু। তাদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে।

নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইরফান দীর্ঘ একবছর ধরে ইয়াবায় আসক্ত। মা-বাবার কাছ থেকে ইয়াবা সেবনের জন্য টাকা চেয়ে না পেলে সে প্রতিদিন বাসায় ভাঙচুর করে। শুক্রবার রাতেও একই অবস্থা শুরু করে। সে বাসার জানালা ভাঙচুর শুরু করলে তার ভাই রবিন গিয়ে তাকে বাধা দেয়। এসময় ইরফান তার ভাইকে মারধর শুরু করে। রবিনকে বাঁচাতে এসময় তাদের বাবা এগিয়ে আসলে ইরফান বাবার গলায় ক্ষুর ধরে তাকে হত্যার চেষ্টা চালায়। এসময় রবিন ও তার মা হিরুকা ইয়াছমিন এসে ইরফানকে ধাক্কা দিয়ে তার বাবাকে রক্ষা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইরফানকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় হিরুকা ইয়াছমিন তার স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ইরফানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালে ইরফানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের