অধ্যক্ষ সিরাজের যৌন হয়রানির শিকার আরেক ছাত্রীর জবানবন্দি

ফেনী প্রতিনিধি
০৭ মে ২০১৯, ১০:৫৬আপডেট : ০৭ মে ২০১৯, ১১:১০

নুসরাত হত্যা মামলা নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলা মাস ছয় আগে আরেক ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেছিল। মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এই ঘটনায় লিখিত অভিযোগ দিয়েও বিচার পায়নি ওই ছাত্রী। নুসরাত হত্যা মামলার সাক্ষী ওই ছাত্রী। রবিবার (৫ মে)  আদালতে ওই ছাত্রীর জবানবন্দি থেকে এসব তথ্য জানা গেছে।

ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে তিনি বলেন,ছয় মাস আগে (২০১৮ সালের ৩ অক্টোবর) সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রসার অধ্যক্ষ সিরাজ তার কক্ষে ডেকে মাদ্রাসায় ও পরীক্ষায় নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার লোভ দেখায় তাকে। এরপর তাকে যৌন হয়রানি করেন। পরে সে বিষয়টি তার বাবাকে জানায়। তার বাবা প্রতিকার চেয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করেন। কিন্তু মাদ্রাসা পরিচালনা কমিটি অভিযোগটি ধামাচাপা দেয়।

এই প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহ আলম বলেন, চারজন সাক্ষীর আদালতে দেওয়া জবানবন্দিতে অধ্যক্ষ সিরাজের এই ধরনের বহু অপকর্মের তথ্য রয়েছে।

প্রসঙ্গত, ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। পরে নুসরাতের ভাই বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। এর আগে ২৭ মার্চ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় নুসরাতের গায়ের আগুন দেওয়া হয়।
নুসরাত হত্যা মামলায় এজাহারভুক্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১২ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী