পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবকের নামে মামলা

গাজীপুর প্রতিনিধি
২৪ মে ২০২৫, ১৩:৪৯আপডেট : ২৪ মে ২০২৫, ১৩:৪৯

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিককে (৩৫) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী নারী। মামলায় তিন জনের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ মে) শ্রীপুর থানায় এ মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংঙ্গা ইউনিয়নের নতুন পটকা গ্রামের গভীর গজারি বনের ভেতর এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো উপজেলার গোসিংঙ্গা ইউনিয়নের নতুন পটকা গ্রামের সইদ আলীর ছেলে আলামিন (২৭), সাইফুল ইসলামের ছেলে শান্ত (২৫) এবং মোন্তাজ উদ্দিনের ছেলে সুমন (২৬)। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কর। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

ভুক্তভোগীর স্বামী বলেন, তার স্ত্রী শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি এলাকার সিআরসি পোশাক কারখানায় চাকরি করেন। মঙ্গলবার (২০ মে) রাত ১১ টায় কারখানা ছুটি হলে ভিকটিম ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নতুন পটকা গ্রামের (স্থানীয় নারিশ কারখানা) সংলগ্ন দোকানের সামনে অটোরিকশা থেকে নেমে হেঁটে বাসায় যাচ্ছিলেন। দোকান থেকে কিছু দূরে চলে আসার পথে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা ভিকটিমকে ঝাপটে ধরেন। ভিকটিম চিৎকার দিলে গামছা দিয়ে তার মুখ বেঁধে ওই গ্রামের গভীর জঙ্গলের ভেতরে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে না জানানোর বলে ভোরে তাকে ছেড়ে দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় একই গ্রামের তিন যুবককে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় পুলিশ তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
সর্বশেষ খবর
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না কাতারের এলএনজি সরবরাহ?
হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না কাতারের এলএনজি সরবরাহ?
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত