ফেনীতে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

ফেনী প্রতিনিধি
০৯ মে ২০১৯, ১৬:২৩আপডেট : ০৯ মে ২০১৯, ১৬:২৮

শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করছে

ফেনীতে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতি বছরের মতো এবারও সফলতার শীর্ষস্থান ধরে রেখেছে। ৫৬ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

সদরের ফেনী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও ফেনী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় ছাড়াও শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- ফেনী সদর উপজেলার ছনুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা  চরকালিদাস ছোবহানিয়া দাখিল মাদ্রাসা ফতেহপুর উচ্চ বিদ্যালয়, মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়,  এলাহিগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও  সামছু উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়।

দাগনভূঞা উপজেলার চিশতীয়া মঈনীয়া স্কুল অ্যান্ড কলেজ, একই উপজেলার প্রতাপপুর উচ্চ ও দরবেশেরহাট ফাজিল মাদ্রাসায়ও শতভাগ পাস করেছে।

জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করছে।
ছাগলনাইয়া উপজেলায় ছাগালনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় , নিজপানুয়া উচ্চ বিদ্যালয়  মৌলভী সামছুল করিম দাখিল মাদ্রাসা, নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা,  শুভপুর ইসলামিয়া আলিম মাদাসা, চাঁদগাজী জব্বারিয়া ইসলামিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় শতভাগ পাস করেছে।

সোনাগাজী উপজেলার চরভৈরব হাজী তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয়, ছাড়াইতকান্দি হোছাইনিয়া মাদ্রাসা, ওয়ালী আল হায়দারীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা , দৌলতকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শতভাগ পাস করেছে ।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সলিম উল্যাহ জানান,  স্কুলের ম্যানেজিং কমিটি চেষ্টা, শিক্ষকদের সঠিক তত্ত্বাবধান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় শতভাগ পাস করা সম্ভব হয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান যদি বার্ষিক কর্ম-পরিকল্পনা নিয়ে পাঠদান করে তাহলে ভবিষ্যতে শতভাগ পাস বাড়বে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান