শীর্ষ নেতাদের সঙ্গে ছবি তুলে আ.লীগের সহযোগী সংগঠনে ঢুকছে শিবির: হানিফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মে ২০১৯, ১৮:০০আপডেট : ১১ মে ২০১৯, ১৮:১২

বক্তব্য রাখছেন মাহাবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, ‘সাংগঠনিক ও সরকারি কাজে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশের বিভিন্ন এলাকায় যেতে হয়। ওই সময় অনেক নেতাকর্মী ছবি তোলার জন্য তাদের আশপাশ ঘিরে ধরেন। এর মধ্যে অনুপ্রবেশকারীরাও থাকে। পরে তারা এসব ছবি দেখিয়ে সহযোগী সংগঠনগুলোর নেতা বনে যায়। ছবি তোলার এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে।’

শনিবার (১১ মে) চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত চট্টগ্রামের সাত জেলা কমিটির বিশেষ বর্ধিত সভায় তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলা আওয়ামী লীগ যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে।

সভায় মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত হলো বিষফোঁড়া। তারা যতদিন থাকবে, ততদিন বাংলাদেশের মানুষের ওপর আঘাত করবে। উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এই বিষফোঁড়া উপড়ে ফেলতে চাই।’ এসময় তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেন।

কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু জনগণের কোনও কাজে আসবে না– মির্জা ফখরুলের এ মন্তব্যের বিরোধিতা করে হানিফ বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, দেশের অর্থনীতি তত এগিয়ে যাবে। তারা (বিএনপি) সেটি চায় না। এদের মানসিকতাই উন্নয়নবিরোধী। ক্ষমতায় থেকে এরা দেশকে পিছিয়ে দিয়েছে। এখন বাইরে থেকেও আঘাত করছে। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই তাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘লন্ডনে বসে ষড়যন্ত্র করে কোনও লাভ হবে না। খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচার করব, ইনশাল্লাহ।’

আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য আবদুল মতিন খসরু। এ ছাড়া, এতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য নজরুল ইসলাম, এম এ লতিফ, মাহফুজুর রহমান মিতা, সাইমুম সরওয়ার কমল, উত্তর জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানম ও খাদিজাতুল আনোয়ার সনি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান