কক্সবাজারে রোহিঙ্গা নারীর ৫ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
১২ মে ২০১৯, ১৫:১৮আপডেট : ১২ মে ২০১৯, ১৫:১৮

কারাদণ্ড

কক্সবাজারে ফাতেমা খাতুন (৪০) নামের এক রোহিঙ্গা নারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইয়াবা পাচার মামলায় রবিবার (১২ মে) দুপুর ১২টার দিকে এই আদেশ দেন কক্সবাজার যুগ্ন জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মাহমুদুল হাসান।

দণ্ডপ্রাপ্ত ফাতেমা খাতুন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার পানিরছড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী। তারা বর্তমানে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের অস্থায়ী বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্পের আমগাছতলা এলাকা থেকে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ ফাতেমাকে আটক করে র‌্যাব। এসময় র‌্যাব-৭ এর পক্ষে জেওসি-ডিএডি মো. আবদুল মোতালেব বাদী হয়ে তার (ফাতেমা) বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ  এ রায় ঘোষণা করেন। 

কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন