বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বান্দরবান প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৩:৫৩আপডেট : ১৮ মে ২০১৯, ১৪:০১

শোভাযাত্রা বান্দরবানে যথাযথ সন্মান ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণ লাভের এই দিনটিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হিসেবে পালন করে থাকেন।

বধিমূলে পবিত্র জল ঢালা হচ্ছে দিনটি উপলক্ষে শনিবার (১৮ মে) সকালে বান্দরবানের জাদিপাড়ায় বোমাং সার্কেলের রাজা উ. উচপ্রু এর বাসভবন থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বোমাং রাজা উচপ্রু, রাজপরিবারবর্গ ও শতশত বৌদ্ধধর্মাবলম্বী নারী- পুরুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উজানী পাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে গিয়ে সমবেত হন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

মঙ্গল সোভাযাত্রা পরে বৌদ্ধ বিহারে বধিবৃক্ষ মূলে পবিত্র চন্দন জল ঢালার পর, পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন দায়ক-দায়িকারা।

এ সময় উজানী পাড়া রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুওয়াইনা লাংকারা মহাথের উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকাদের উদ্দেশে ধর্ম নির্দেশনা দেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মায়েরও দরকার একদিনের ছুটি, কীভাবে বিশেষ করে তুলবেন দিনটি
বাবা-মায়েরও দরকার একদিনের ছুটি, কীভাবে বিশেষ করে তুলবেন দিনটি
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: অভিযোগ গঠন আদেশ পুনর্বিবেচনা আবেদনের শুনানি ২১ সেপ্টেম্বর
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: অভিযোগ গঠন আদেশ পুনর্বিবেচনা আবেদনের শুনানি ২১ সেপ্টেম্বর
হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে
হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে
যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার