ফেনী খাদ্য অফিসে ‘লেবার কস্টে’র নামে টাকা নেওয়ার অভিযোগ

ফেনী প্রতিনিধি
২২ মে ২০১৯, ২৩:৪৭আপডেট : ২৩ মে ২০১৯, ০১:২৬

ফেনীতে ধান সংগ্রহ ফেনীতে খাদ্য অফিসে ধান বিক্রি করতে আসা কৃষকদের কাছ থেকে ‘লেবার কস্টে’র নামে মণপ্রতি ২০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কৃষক জহির উদ্দিনের অভিযোগ, তার কাছ থেকে খাদ্য অফিসে লেবার কস্টের নামে মণপ্রতি ২০ টাকা করে নিয়েছে। তার আরও অভিযোগ, সকালে এসে বিকাল গড়িয়ে যাচ্ছে ধান বিক্রির খবর নেই। লম্বা লাইনের মধ্যে ধান আনলোড, ওজন মাপ ও বস্তায় মজুত পর্যন্ত অনেক সময় লাগছে।

ফেনী জেলা খাদ্য অফিসে ধান বিক্রি করতে আসা ফেনী সদরের ছোট ধলিয়ার ইউনুছ মিয়ার ছেলে কৃষক সাহাব উদ্দিনের সঙ্গেও এই প্রতিনিধির কথা হয়। তিনি জানান, কৃষকদের দীর্ঘ লাইনের কারণে সকাল ৯টায় এসে বিকাল ৩টায়ও ধান বিক্রি করতে পারেননি।

অভিযোগের বিষয়ে উপ-সহকারী খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম জানান, টাকা নেওয়ার কথা ঠিক নয়। তবে, লেবাররা কেউ নিয়েছে কিনা, আমি জানি না। কেউ অভিযোগ করেননি।

উপ-সহকারী খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম জানান, ফেনীতে সাত দিনে ৫৮ জন কৃষক থেকে ৫০ মেট্রিক টন বোরো ধান কিনেছে খাদ্য অধিদফতর। ১৬ মে থেকে ২২ মে পর্যন্ত এই ধান কেনা হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধান কেনা হচ্ছে।

জেলা কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে, এবার ফেনী জেলার ছয় উপজেলায় ধানের আবাদ হয়েছে ৩০ হাজার ৭৫ হেক্টর জমিতে। আর ধান থেকে চালের উৎপাদন হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন। সরকারিভাবে এই জেলায় কৃষকের কাছ থেকে মাত্র ৮৭৩ মেট্রিক টন ধান ও ২ হাজার ৯শ মেট্রিক টন চাল সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র জানায়, এবার ফেনী সদরে ২৬৩, ছাগলনাইয়ায় ১৫৯, দাগনভূঞায় ১৯০, পরশুরামে ৯৪, ফুলগাজীতে ১৩৪ ও সোনাগাজীতে ৩৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া ৩৬ টাকা কেজি দরে ফেনী জেলায় চাল সংগ্রহ করা হবে ২ হাজার ৯৪২ মেট্রিক টন।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম