বান্দরবানে আ.লীগ নেতাকে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
২২ মে ২০১৯, ২৩:৫৭আপডেট : ২৩ মে ২০১৯, ০০:০১

আওয়ামী লীগ নেতাদের বিক্ষোভ বান্দরবান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াইমং মারমাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থেকে তাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, বিকালে তিনি চড়ুইপাড়া এলাকার নিজ খামার বাড়িতে গেলে রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান ফেরার পথে তাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

এঘটনার পরপরই বান্দরবানের জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈহ্লার নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা বিক্ষোভ মিছিল বের করেন।

এ বিষয়ে  বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক ভূইয়া বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। খোঁজ নিচ্ছি।’

উল্লেখ্য, ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় ফোলাধন তংচঙ্গা নামের অপর কর্মীকে। এখনও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। এছাড়া ৯ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। ১৯ মে বান্দরবানের রাজবিলায় আওয়ামী লীগের সর্মথক ক্য চিং থোয়াই মারমাকে (২৭) অপহরণের পর গুলি করে হত্যা করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম