‘বিদেশি সংস্থাগুলোর শর্তের কারণে রোহিঙ্গাদের ভাসানচরে নিতে বিলম্ব’

টেকনাফ প্রতিনিধি
২৩ মে ২০১৯, ১৭:১৮আপডেট : ২৩ মে ২০১৯, ১৭:১৮

‘বিদেশি সংস্থাগুলোর শর্তের কারণে রোহিঙ্গাদের ভাসানচরে নিতে বিলম্ব’ বিদেশি সংস্থাগুলোর শর্তের কারণে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার প্রক্রিয়া বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, ‘এসব সংস্থা নিরাপত্তাসহ ৫২ শর্ত দিয়েছে। তাদের দেওয়া শর্ত পূরণের চেষ্টা করছে সরকার। শর্ত পূরণ করে শিগগিরই এ কার্যক্রম শুরু করা হবে। ’
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১৭নং ক্যাম্পে দুর্যোগ মোকাবিলায় বিশেষ মহড়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা যে পরিমাণ সহযোগিতা পাচ্ছে তার সমপরিমাণ পাবে স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত কোনও স্থানীয় এ থেকে বাদ যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয়দের বিষয়ে অবগত আছেন।’
এসময় উপস্থিত ছিলেন- সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামসহ অনেকে।
মহড়ায় ৬ শতাধিক সেনা সদস্য, তিন শতাধিক বিভিন্ন সংস্থার কর্মী, একটি হেলিকপ্টার ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অংশ নেয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী