হাতিয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
৩১ মে ২০১৯, ২০:৩৬আপডেট : ৩১ মে ২০১৯, ২২:৫১

নোয়াখালী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (৩১ মে) বিকালে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এসব তথ্য জানান।

গ্রেফতার তিন জন হলো—সাহাব উদ্দিন, জামাল মাঝি ও আলমগীর। শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করেন ভিকটিমের মা।
ভুক্তভোগী নারী জানান, বুধবার (২৯ মে) রাত ২টায় সাহাব উদ্দিন, জামাল মাঝি ও আলমগীর তার বসতঘরে প্রবেশ করে। এ সময় ঘরে কোনও পুরুষ ছিল না। প্রথমে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় তার। একপর্যায়ে তাকে মারধর ও পালাক্রমে ধর্ষণ করা হয়। খবর পেয়ে, মোরশেদ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা জানান, গৃহবধূর চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তারি পরীক্ষা শেষে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ