শিশুকে অপহরণের পর হত্যা, রোহিঙ্গা যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০১৯, ২১:০৪আপডেট : ০১ জুন ২০১৯, ২১:১৪

চট্টগ্রাম

১০ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে রহিম উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩১ মে) আসামিকে গ্রেফতারের পর আজ চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকা থেকে অপহৃত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

এসআই মোজাম্মেল হোসাইন জানান, আসামি রহিম উল্লাহ দুই বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে। আত্মীয়-স্বজনের সূত্র ধরে সে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকায় থাকে। তার বাবার নাম আলী মিয়ার ছেলে।

তিনি আরও বলেন, ‘গত ২৮ মে সকাল সাড়ে ৮টার দিকে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ির বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে মো. রিয়াজ (১০) নিখোঁজ হয়। পরদিন সকাল ৭টার দিকে একটি মোবাইল নম্বর থেকে কল করে নিখোঁজ শিশুর বাবার কাছে একলাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই মোবাইল নম্বরের সূত্র ধরে আমরা আসামি রহিম উল্লাহকে কক্সবাজারের রামু থেকে গ্রেফতার করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ধোপাছড়ির গহীন জঙ্গল থেকে অপহৃত শিশুর লাশ উদ্ধার করা হয়।’

এসআই বলেন, ‘মরদেহ অর্ধ-গলিত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গত ২৮ মে সকালে অপহরণের পর ওই দিনই রিয়াজকে হত্যা করা হয়। পরে তার লাশ গহীন জঙ্গলে ফেলে দেওয়া হয়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান