লাইসেন্স ছাড়া এলপি গ্যাস বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০১৯, ২১:৩৯আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৫৮

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লাইসেন্স ছাড়া এলপি গ্যাসের ব্যবসা ও অনুমোদন অতিরিক্ত এলপি গ্যাসের সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং রোড এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাংলাদেশ গ্যাস আইন-২০১০ এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে তিনি জানান।

আলী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমে সিমেন্ট ক্রসিং এলাকার ফাহাদ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করি। প্রতিষ্ঠানটি বিস্ফোরক পরিদফতর বরাবর এলপি গ্যাসের লাইসেন্সের আবেদন করেছে, কিন্তু তা পায়নি। এ অভিযোগে ফাহাদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই এলাকার মালেক শাহ স্টোরে অভিযান চালাই। লাইসেন্স ছাড়া ব্যবসা করে আসায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে খাজা ট্রেডার্স ও নিউ রূপালি ট্রেডিংয়ে অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সে ৪০টি ( ৫০০ কেজি) এলপি গ্যাস সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠান দু’টি অনুমোদন অতিরিক্ত এলপি গ্যাসের সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। সেজন্য খাজা ট্রেডার্সকে ৫ হাজার এবং নিউ রূপালি ট্রেডিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে বিস্ফোরক পরিদফতরের সহকারী বিস্ফোরক পরিদর্শক মুহাম্মদ মেহেদি ইসলাম খানসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী