অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ, মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুন ২০১৯, ১৭:৫৩আপডেট : ১২ জুন ২০১৯, ১৭:৫৫

চট্টগ্রাম

অনুমোদন না নিয়ে তিনতলা ভবন নির্মাণের দায়ে সৈয়দ জিয়াদ রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত। বুধবার (১২ জুন) সিডিএ-এর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালত এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ এ তথ্য জানিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার (১২ জুন) আসামি আদালতের কাছে সময় আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।’ অবৈধ এই স্থাপনা চট্টগ্রাম নগরীর দামপাড়ায় জেলা শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত।

আদালত সূত্র জানায়, কোনও ধরনের অনুমোদন না নিয়ে সৈয়দ জিয়াদ রহমান ভবন নির্মাণ করেন। এ ঘটনায় প্রথমে সিডিএ ওই ভবন উচ্ছেদে অভিযান চালায়। গত ২৫ মার্চ ওই ভবন মালিকের বিরুদ্ধে সিডিএ-এর বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়। পরিদর্শক স্বপন চন্দ্র ভৌমিকের দায়ের করা মামলায় আসামি সৈয়দ জিয়াদ রহমান আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তা জামিন মঞ্জুর করেন। বুধবার (১২ জুন) জামিনের মেয়াদ শেষে সময়ের আবেদন করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম