আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ২১:৩০আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৪২

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার বড়তল্লা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার বড়তল্লা গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে সুজন (১৪) এবং রিফাত (১৩)। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, আজ (শনিবার) বিকালে বড়তল্লা গ্রামের সুজন ও রিফাত রেললাইনের পাশে খেলা করার সময় এক লাইন দিয়ে মালবাহী ট্রেন আসতে দেখে অন্য এক লাইনে গিয়ে বসে। কিন্তু ওই লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস আসার বিষয়টি তারা খেয়াল করেননি। পরে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) শ্যামল কান্তি দাস জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম