বান্দরবা‌নে বিএনপির চার নেতা আটক

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১৫ জুন ২০১৯, ২১:৫৫আপডেট : ১৫ জুন ২০১৯, ২৩:০৭

 

আটক বান্দরবানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গনিসহ চার জনকে আটক করেছে পুলিশ। পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। শ‌নিবার (১৫ জুন) সন্ধ্যায় তা‌দের আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হয়।

বান্দরবান সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল করার সময় পুলিশকে রাষ্ট্রীয় কাজে বাধা এবং ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকরা হলো- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বান্দরবান থে‌কে প্রকা‌শিত দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো. ওসমান গনি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সরওয়ার জামাল ও যুবদল নেতা মো. হেলাল।

জেলা বিএন‌পির সেক্রেটারি মো. জা‌বেদ রেজা ব‌লেন, ‘এ‌টি যুবদ‌লের কেন্দ্রীয়‌ প্রোগ্রামের এক‌টি অংশ ছিল। ত‌বে, এখা‌নে ভাঙচুর বা পু‌লি‌শের সঙ্গে হাতাহা‌তির কোনও ঘটনা ঘ‌টে‌নি। বিষয়‌টি মিথ্যা ও সাজা‌নো।’

জানা গেছে, সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিকালে বান্দরবান শহরে এক‌টি মিছিল বের করে জেলা যুবদল। দলীয় কার্যালয় থেকে মিছিলটি চৌধুরী মার্কেটের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন পু‌লি‌শের সঙ্গে হাতাহা‌তি হওয়ার ঘটনাও ঘ‌টে। প‌রে পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনেই পন্ড হয় মিছিল। 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম