কুমিল্লায় বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ১১:৪৪আপডেট : ১৬ জুন ২০১৯, ১১:৪৪

বন্দুকযুদ্ধ

কুমিল্লায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হাশেম (৫২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ১৮ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবুল হাশেম জেলার সদর দক্ষিণ উপজেলার বিরাহিমপুর গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে। 

১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী মথুরাপুর এলাকায় বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে এক মাদক ব্যবসায়ী আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কাছ থেকে ১৮ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম