লাকসামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২০ জুন ২০১৯, ১৮:২১আপডেট : ২০ জুন ২০১৯, ১৮:২৩

কুমিল্লা কুমিল্লার লাকসামে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো আবু বোরহান (৭) ও আবু রায়হান (৪)। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে পৌর শহরের পশ্চিমগাঁও সোয়াছয়আনী পাড়ায় এ ঘটনা ঘটে।

তারা পশ্চিমগাঁও সোয়াছয়আনী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের সন্তান।

এলাকাবসী জানান, ওইদিন দুপুর দেড়টার দিকে  আবু বোরহান ও আবু রায়হান বাড়ির উঠানে খেলছিল। পরে সবার অগোচরে শিশু দুটি ডোবার পানিতে পড়ে যায়। তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তাদের মা ঘরের পাশের ডোবায় সেন্ডেল দেখে পানিতে নামেন। তখন সেখানে দুজনের মৃত দেহ ভেসে ওঠে। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পশ্চিমগাঁও সোয়াছয়আনীর বাসিন্দা খোরশেদ আলম তুহিন বলেন, ‘আমাদের মসজিদের খতিবের ওই দুই ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম