আদালত থেকে কারাগারে নেওয়ার সময় কয়েদির কাছে মিললো ইয়াবা!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুন ২০১৯, ২৩:৪৮আপডেট : ২০ জুন ২০১৯, ২৩:৫৬

ইয়াবাসহ ধরা পড়া আসামি রেজাউল করিম

চট্টগ্রাম আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় রেজাউল করিম (৪৫) নামের এক কয়েদির শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) রাত ৮টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের গেইটে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাসির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় ওই আসামিকে আজ আদালতে আনা হয়েছে তিনি তা নিশ্চিত করে জানাতে পারেননি।

নাসির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি রেজাউল করিমকে আজ (বৃহস্পতিবার) দুপুরে কারাগার থেকে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আনা হয়। সেখান থেকে সন্ধ্যায় কারাগারে নিয়ে যাওয়ার সময় তাকে জেল গেইটে তল্লাশি করলে তার কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। রেজাউল অভিনব কায়দায় তার শরীরে লুকিয়ে ইয়াবাগুলো কারাগারে নিয়ে আসছিলেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছে, সে আদালত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে। কার কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছে আমরা সেটি বের করার চেষ্টা করছি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান