বাঁশখালীতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০১৯, ০৫:৪৭আপডেট : ২৫ জুন ২০১৯, ০৫:৫১

সংঘর্ষে আহতদের কয়েকজন বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দুপুরে পশ্চিম বাহারছড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার পরিদর্শক রফিকুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

রফিকুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পশ্চিম বাহারছড়ার আনসার-এনামুলদের সঙ্গে একই এলাকার গিয়াস মেম্বার-হারুনদের বিরোধ চলে আসছিল। ওই ঘটনার জেরে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’ তিনি বলেন, ‘দুই-তিন দিন আগে মসজিদ থেকে আসার পথে আবদুল মালেকের ছেলে সোহেল ও জিয়াবুল হোসেনের ছেলে নাঈমের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঘটনায় জিয়াবুলের স্ত্রী আব্দুল মালেকের কাছে বিচার দিতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।’
সংঘর্ষে আহতদের কয়েকজন স্থানীয়রা জানান, উভয় পক্ষের লোকজন দা, কিরিচ, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ করেন। এতে ২৫ থেকে ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুনিরা ইয়াছমিন জানিয়েছেন, ‘বাহারছড়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের