কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে উপজেলার টামটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নয়ন এ খবর নিশ্চিত করেন।
নিহত দুই নারী হলেন– বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের রওশন আরা (৬০) ও নগরীর মুরাদপুর এলাকার আনিকা আক্তার তাহসিন (২২)। তাহসিন কুমিল্লার বেসরকারি মেডিক্যাল কলেজ সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাতে সার্জেন্ট নয়ন জানান, আজ (বৃহস্পতিবার) বিকালে টামটা এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে দুইজন নিহত ও আরও অন্তত ১০ জন আহত হন।







