চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে কলেজছাত্রীর রক্ষা

ফেনী প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ০৯:৫০আপডেট : ৩০ জুন ২০১৯, ১৬:৪৫

ফেনী ফেনীতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে অপহরণকারী চক্রের হাত থেকে নিজেকে রক্ষা করেছেন এক কলেজছাত্রী। শনিবার (২৯ জুন) দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এই ঘটনা ঘটে । গ্রামবাসী ঘটনার সঙ্গে জড়িত দুই অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে। 

আটকরা হলো−ওই উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাথানিয়া গ্রামের আবদুল লতিফ ও একই গ্রামের আলমগীর হোসেন। আবদুল লতিফ ওই অটোরিকশাচালক।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ওসি আরও বলেন, ওই ছাত্রীকে বখাটেরা অপহরণ করতে চেয়েছিল। তারা পুলিশের কাছে অপহরণের কথা স্বীকার করেছে। তারা চার জন ছিল। পেশায় অটোরিকশাচালক। দু’জনকে আটক করা হয়েছে। জড়িত বাকি দু’জনকেও আটকে অভিযান চলছে। তাদের একজনের পরিচয় পাওয়া গেছে।
ভিকটিম মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি বাড়ি থেকে ছাগলনাইয়া শহরে যাচ্ছিলেন। ফেনী-ছাগলনাইয়া সড়কে রেজুমিয়া স্ট্যান্ডে সিএনজি অটোরিকশায় ওঠেন তিনি। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আরও তিন যুবক যাত্রীবেশে গাড়িতে ওঠে। চালক শহরের দিকে না গিয়ে গাড়ি ঘুরিয়ে উল্টো বাথানিয়া গ্রামের দিকে ঢুকে পড়ে। তখন ওই ছাত্রীর সন্দেহ হলে গাড়ি থেকে কৌশলে লাফিয়ে পড়ে চিৎকার করতে থাকেন।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন