রাঙামাটিতে হ্রদ দখল করে মোটেল নির্মাণ কাজ বন্ধ

রাঙামাটি প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ১৭:২০আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৭:২৩

মোটেল নির্মাণের ভিত্তি প্রস্তর রাঙামাটি শহরের শহীদ মিনার এলাকায় হ্রদ দখল করে পর্যটন মোটেল নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ জুলাই) দুপুরে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম বলেন, ‘হ্রদ দখল করে হোটেল নির্মাণ করার দায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমাদের নিয়মিত উচ্ছেদ অভিযান। হ্রদ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে জেলা প্রশাসন বদ্ধপরিকর।’

মার্চের ৪ তারিখ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষ কেতু চাকমা শহীদ মিনার সংলগ্ন এলাকায় কাপ্তাই হ্রদ তীরবর্তী এলাকায় পর্যটন মোটেল নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

জেলা পরিষদের তথ্যমতে পর্যটন মোটেল নির্মাণের জন্য ৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আগামী ২০২১ সালে কাজ বুঝিয়ে দেওয়ার কথা হয়েছে।

রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ-সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দেখা আসছি কাপ্তাই হ্রদের পানি যখন শুকিয়ে যায় বা কমে যায় তখন লেক তীরবর্তী এলাকা দখলের প্রতিযোগিতা শুরু হয়।’

মোটেল নির্মাণের জায়গা রাঙামাটি জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এরশাদুল হক মন্ডল বলেন, ‘আমি উচ্ছেদের বিষয়ে কিছুই জানি না, কাজের বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।’

রাঙামাটি জেলা পরিষদের প্রকৌশলী ক্য হ্লা কৈ কে ফোন ও এসএমএস পাঠিয়ে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি এবং এসএমএসের কোনও উত্তরও দেননি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান