কুমিল্লায় গরু চুরির মামলায় জামাই-শ্বশুর কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ১৯:২২আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৯:২২

কুমিল্লায় গরু চুরির মামলায় জামাই-শ্বশুর কারাগারে কুমিল্লার হোমনায় জামাই-শ্বশুরসহ অস্ত্র, ডাকাতি, গরু চুরি ও মারামারির একাধিক মামলার আসামি পাঁচজনকে আটক করেছে পুলিশ। উপজেলার শ্রীমদ্দি গ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলা সদর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়। গরু চুরির মামলায় রবিবার এদের কুমিল্লা কোর্টের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

উপজেলার শ্রীমদ্দি (নয়দ্রোন) গ্রামের জজ মিয়ার ছেলে জামাই ওয়ারেন্টভুক্ত আসামি আকাশ প্রকাশ কাইল্যা প্রকাশ কালা ডাকাত (২৫), তার বিরুদ্ধে একটি অস্ত্র ও দশটি ডাকাতি মামলা রয়েছে। শ্বশুর একই উপজেলার ওপারচর গ্রামের জলিল (৪৫)। অন্যরা হলো- উপজেলার ভিটি কালমিনা গ্রামের একটি মারামারি ও নয়টি ডাকাতি মামলা আসামি ছবির প্রকাশ ছগির (২৬), লটিয়া গ্রামের আনোয়ার আলীর ছেলে ওয়ারেন্টভুক্ত কামাল, তার বিরুদ্ধে একটি ডাকাতি ও দুটি চুরির মামলা রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার পাশ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে মনির হোসেন (৪০)।

হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, ভোরে হোমনা ওভার ব্রিজের নিচ থেকে একাধিক ডাকাতি মামলার পাঁচ আসামিকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আড়াই লাখ টাকা মূল্যের জনৈক খেলু মিয়ার চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে