রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তিন প্রধান

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ১৬:০৩আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৬:১০

আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থার তিন প্রধান কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তিন প্রধান মঙ্গলবার (৯  জুন) কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।

তারা মঙ্গলবার সকালে কক্সবাজার পৌঁছেন এবং বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন শিবির পরিদর্শন করেন।তারা হলেন,বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বলেন,‘ রোহিঙ্গা শিবিরের কারণে স্থানীয়দের জীবনের নিরাপত্তা যাবে বিঘ্নিত না হয় এবং রোহিঙ্গা শিবিরগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সে ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।’

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন আরও জানান,আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রধানরা মঙ্গলবার শিবিরগুলো পরিদর্শন করে রাতে কক্সবাজারেই থাবেন। তাদের সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুকও থাকবেন। তারা বুধবার (১০ জুন) ঢাকা ফিরে যাবেন। ঢাকায় ফিরে তারা রোহিঙ্গা শিবিরের চতুর্দিক ঘেরাও করে বেড়া দেওয়াসহ নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করবেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী