আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রোহিঙ্গা শিবিরে লোকবল বাড়বে: আইজিপি

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ২২:৩৫আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:৪২

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (ছবি– প্রতিনিধি)

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনবল আরও বাড়ানো হবে। একইসঙ্গে এখানে স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প বৃদ্ধির ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।’

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমরা একসঙ্গে এসে এখানকার পরিবেশ-পরিস্থিতি দেখে গেলাম। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় গিয়ে একটি পরিকল্পনা করবো।’

এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও র‍্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের