কুমিল্লায় মা-ছেলেসহ চার জনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

কুমিল্লা প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ১২:৩৯আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৫:৩৯

কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে মা-ছেলেসহ দুই পরিবারের চার জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে স্থানীয়দের গণপিটুনিতে ঘাতক মোখলেসুর রহমান নিহত হয়েছে। এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামে পুকুরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাধানগর গ্রামের শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও তার ছেলে আবু হানিফ (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার (৩৬) ও তার মা মাজেদা বেগম (৫৫)।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, রাধানগর গ্রামের মোখলেছুর তিন নারী ও এক কিশোরকে কুপিয়ে হত্যা করে। সে পেশায় রিকশাচালক ছিল। স্থানীয়রা জানান, মোখলেছুর মাদকাসক্ত ছিল। মাদক সেবন করতে করতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তবে তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।   

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, ‘মোখলেছুরকে নিয়ে স্থানীয়রা ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন। আমরা ঘটনাস্থলে আছি। সে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা বের করার চেষ্টা করছি।’  

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান